× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবিতে চার দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব

আফসানা ফিহা, রাবি প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ১৪:১৯ পিএম

পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ Tourism Fair & Food Festival 2026’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় থাকছে দেশি-বিদেশি বৈচিত্র্যময় খাবার, দেশীয় হস্তশিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনা। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন ক্যাম্পাস রিপোর্টকে বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, এ মেলা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনা তুলে ধরবে।’

বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, ‘Tourism Fair & Food Festival শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করতে পারবে।’

চার দিনব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম দুই দিন মঞ্চ মাতাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব (আরইউ ডান্স ক্লাব)। আয়োজকদের সূচি অনুযায়ী, ৪ নভেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর থাকছে আলকাপ গান ও নৃত্য পরিবেশনা। ৬ নভেম্বর গম্ভীরা গান ও শিক্ষার্থীদের পরিবেশনা এবং ৭ নভেম্বর আলকাপ গান, ‘Melody of BD’ ও ‘Agni Alliance’-এর নৃত্য পরিবেশনা থাকবে। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.