× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিইউপিতে সেকেন্ড টাইমে ভর্তির সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর

ডেক্স রিপোর্ট

১৮ নভেম্বর ২০২৬, ১৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে এবারও দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উন্নয়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘অ্যাডমিশন’ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৭ সালের ১০ জানুয়ারি। পরদিন ১১ জানুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি জটিলতা এড়াতে যোগ্য প্রার্থীদের দ্রুত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পরীক্ষা হবে ২২ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নিরাপত্তা ও কৌশলগত শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা।

এ ছাড়া ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর আওতায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট ও বিবিএ-জেনারেল প্রোগ্রামের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের অধীনে ব্যাচেলর অব ফার্মেসি (বি.ফার্ম) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত মেধাতালিকা ও অন্যান্য নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.