× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনার 'ইমার্জেন্সি'

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১৮:২৮ পিএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১৮:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি একই সাথে ভারতের লোকসভার সংসদ সদস্য ও বটে। তার এই নতুন পরিচয়ে প্রথম সিনেমা 'ইমার্জেন্সি' মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।

এই সিনেমায় ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। প্রধান চরিত্রে অভিনয়ের সাথে সাথে কঙ্গনা ছবিটি পরিচালনা করেছেন এবং সহ-প্রযোজক হিসেবেও আছেন। ইন্ধিরা গান্ধির লুকে দর্শকদের চমকে দিয়েছিলেন কঙ্গনা। ট্রেলার মুক্তির পর সে চমক আরও বেড়ে গেছে। সিনেমাবোদ্ধা ও ভক্তদের ধারণা এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও প্রশংসিত কাজ হতে যাচ্ছে। 

সিনেমার ট্রেলারে অন্যরকম এক কঙ্গনাকে দেখেছেন দর্শক। গ্ল্যামারের বাইরে পর্দায় তার উপস্থিতি নজর কেড়েছে সবার।

১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। নিজের ক্ষমতা রক্ষায় সে সময় এক প্রকার হিংস্র হয়ে ওঠেন তিনি। বিতর্কিত সেই অধ্যায়ই এবার রুপালি পর্দায় তুলে আনলেন কঙ্গনা। সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই চলছিল আলোচনা। ফার্স্টলুক প্রকাশ করে তিনি চমকে দিয়েছিলেন সবাইকে। এর আগে সিনেমাটি মুক্তির একাধিক তারিখ পেছানো হয়েছিল। অবশেষে এটি মুক্তির মুখ দেখতে যাচ্ছে।

কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.