× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আপনি কোনো দলের না, এই জাতির সবার : মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২৪, ১৯:৪০ পিএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১৯:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত

মাহিয়া মাহি ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা। এছাড়া রাজনীতিতেও সক্রিয় আছেন তিনি। করেছেন জাতীয় নির্বাচন। আছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতেও। 

গত ৫ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা বেশিরভাগই গা ঢাকা দিয়ে আছেন। এরমধ্যে মাহিও এতদিন আড়ালে ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক্টিভ হন। 

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী নিজের ফেসবুকে তার ছবি দিয়ে একটি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কোনো দলের না, আপনি এই জাতির সবার। আপনার ঋণ আমরা কোনোদিন ভুলবো না বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।’

মাহি ছাত্র আন্দোলনের সময়ও বেশ সক্রিয় ছিলেন। সেসময় রাজ পথের রক্তপাত নিয়েও তিনি কথা বলেছিলেন। একটি শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন তিনি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.