× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীমণির ছেলে কে গাড়ি উপহার দিল শাকিবের প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন ছিল গত ১০ আগস্ট। সদ্য তিন বছরে পা রাখা পূণ্যের জন্য জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক।

ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেননি পরীমণি। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করছেন তিনি।

গতকাল (১৭ আগস্ট) রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। 

১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি।

সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরীপুত্র। 

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.