জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘মিনিস্ট্রি অফ লাভ' -এর চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট' এর সঙ্গে যুক্ত ছিলেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই পোস্টে ফারুকী বলেন, ‘রবিউল আলম রবির “ফরগেট মি নট” নিয়ে নির্মোহ মন্তব্য করাটা আমার পক্ষে কঠিন। আমি যেহেতু এটার সাথে জড়িত ছিলাম। যারা এখনো ছবিটা দেখেন নাই তাদেরকে চরকিতে দেখার জন্য আমন্ত্রণ জানাই।’
তিনি আরও লিখেছেন, ‘শুধু একটা কথা বলতে চাই ফরগেট মি নট বিলংগিং এর গল্প। আমরা বিলং করতে চাই কোথাও, অন্যের জীবনে। অন্যরাও আমার জীবনে বিলং করুক এইটা চাই। এইটা বেসিক হিউম্যান ডিজায়ার।’
পোস্টের শেষে ফারুকীর ভাষ্য, ‘মানুষের এই বিলংগিংটা লাগে এবং বিলংগিং এর তৃষ্ণাটা এত তীব্র থাকে যদি কেউ জীবনে বিলং করতে না পারে তাহলে মরনে হলেও বিলং করতে চায়। বাকিটা আপনারা দেখলেই বুঝবেন।’
উল্লেখ্য, তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ‘ফরগেট মি নট’ এ অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।