× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শর্ত মেনে হয়ে যান মিমির বন্ধু!

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন কি শর্ত মানলে আপনিও হয়ে যেতে পারেন তার বন্ধু।

মিমির তিনটি পোষা কুকুর আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভক্তদের কাছে মিমির সাথে সমান জনপ্রিয়তা পেয়েছে তার এই তিন সারমেয় চিকু, ম্যাক্স আর জাদু।

তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়।

এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে নয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনও অনুষ্ঠানে খুব কমই দেখা যায় নায়িকাকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.