লন্ডন নিবাসী শিল্পপতি কবির
বহিরার সঙ্গে প্রেমে লিপ্ত বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, সম্প্রতি এ নিয়ে নেটিজেনরা
নানা রকম আলোচনা-সমালচনা করছেন। বেশ কিছু দিন ধরে ইন্ডাস্ট্রিতে 'সিঙ্গেল' হিসেবেই
পরিচিত ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
কিন্তু গত জুলাইয়ে জন্মদিনের
সময় থেকে শুরু হয় কৃতির প্রেমের সম্পর্কের জল্পনা। শিল্পপতি কবির বহিরার সঙ্গে তার
প্রেমের সম্পর্ক রয়েছে এমন গুঞ্জন শুরু হয় ভক্তদের মধ্যে। তবে এ নিয়ে অভিনেত্রী কোনো
মন্তব্য করেনি, মুখ বন্ধ রেখেছেন।
এবার
সেই গুঞ্জনই যেন সত্য! ছুটি কাটাতে কবির বহিরার সাথে ঘনিষ্ঠ সময় পার করতে দেখা যায়
কৃতিকে। এবারের দীপাবলি অনুষ্ঠান অভিনেত্রী পরিবারের সঙ্গেই আনন্দে পালন করেছেন। অনুষ্ঠানে
কৃতির একেবারে ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন। সেখানে শিল্পপতি কবির বহিরাকেও দেখা যায়।
যা স্পষ্ট করে- গুঞ্জন নয়, সম্পর্কেই রয়েছেন তারা।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে কালো শর্টস ও কালো টপ পরে গাড়ি থেকে নামছেন কৃতি। টপের
ওপরে রংচঙে জ্যাকেট। চোখে কালো চশমা, পায়ে স্নিকার্স। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায়
ধরা দেন তিনি। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর বহিরা। তাঁর পরনে ছিলো কালো টিশার্ট
ও ডেনিম প্যান্ট।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন,
দীপাবলিতে কি একসঙ্গে ছুটি কাটাতে চললেন তাঁরা?
এর আগেও জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই
কবীরের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে সময় কাটাচ্ছেন
যুগল। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সম্প্রতি কৃতির
ছবি 'দো পত্তি' মুক্তি পেয়েছে। এ সিনেমায় তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় প্রশংসিত
হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।