× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

না ফেরার দেশে সাবেক মিঠুন পত্নী হেলেনা

০৪ নভেম্বর ২০২৪, ১৮:০৩ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৪, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

মারা গেছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউর। গতকাল (৩ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্যোশাল মিডিয়ায় অভিনেত্রী কল্পনা আইয়ারের করা একটি পোস্টে এই মৃত্যুর খবর জানা যায়। তবে মৃত্যুর কারন তিনি উল্লেখ করেননি।

জানা যায়, ১৯৭৯ সালে মিঠুন ও হেলেনা বিয়ে করেন। মাত্র চার মাসেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। সেখানে তিনি এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় ছিলেন।

মৃত্যুর আগে গতকাল (৩ নভেম্বর) রাত ৯টার দিকে সোশ্যাল হ্যান্ডেলে হেলেনা একটি পোষ্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে।‘ এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।

উল্লেখ্য, ১৯৫৮ সালে অমিতাব বচ্চনের সঙ্গে ‘মর্দ’ সিনেমায় অভিনয়ের পর  বলিউডে জনপ্রিয়তা পায় হেলেনা। তখন সিনেপাড়ায় মিঠুন চক্রবর্তীর খুব হাঁকডাক। তাকেই ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী হেলেনা লিউর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.