× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাহাত ফতেহ আলীর কনসার্টের ভিআইপি টিকিটের দাম ১০ হাজার টাকা

Entertainment Desk Report

১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ এএম । আপডেটঃ ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ এএম

পাকিস্তানের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ঢাকায় আয়োজন করতে যাচ্ছেন একটি বিশেষ চ্যারিটি কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তিনি জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সহায়তার উদ্দেশ্যে এ কনসার্টে বিনা পারিশ্রমিকে অংশ নেবেন।

‘স্পিরিটস অফ জুলাই’ আয়োজিত এ কনসার্টের টিকিট ইতিমধ্যে অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’ সোমবার (৯ ডিসেম্বর) রাতে টিকিট বিক্রি শুরু করে। মূল্যতালিকায় দেখা গেছে, ভিআইপি টিকিটের দাম ১০ হাজার টাকা, ফ্রন্ট রো টিকিট ৪ হাজার ৫০০ টাকা, এবং সাধারণ টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

একই দিনে কনসার্টের চূড়ান্ত লাইনআপও প্রকাশ করা হয়েছে। রাহাত ফতেহ আলীর সংগীত পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, এবং আফটারম্যাথ। র‌্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান ও সিলসিলিয়াও উপস্থিত থাকবেন।

কনসার্টে শুধু সংগীত নয়, থাকবে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী এবং মঞ্চনাটক। এ আয়োজন কেবল বিনোদন নয়, বরং একটি সামাজিক উদ্যোগ হিসেবে সকলের নজর কাড়ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.