ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নায়িকা হিসেবে প্রথম থেকেই দারুন সব সিনেমায় কাজ করে হাজার হাজার ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করে খুব সক্রিয় থাকেন এই নায়িকা। সম্প্রতি দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয়ে অনেক তারকার নাম জড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পূজা চেরির নাম।
বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির একটি তালিকায় অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। এমনটি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে। যে ছবিটি শুধুমাত্র মিথ্যা এবং ভুয়া। অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘দহন’ ক্ষ্যাত এই অভিনেত্রী।
তিনি গতাকাল (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নিজের ফেসবুক বেরিফাইড পেজে একটি পোষ্ট করেন।
পোষ্টে তিনি লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
তিনি আরও লেখেন, ‘এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে তিনি বিশেষ দ্রষ্টব্য হিসেবে লিখেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’

ছবিঃ সংগৃহীত