× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি আয়োজিত কন্সার্ট মাতাবেন জেমসসহ একঝাঁক শিল্পী

বিনোদন ডেস্ক।

১১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭ পিএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় ‘সার্বজনীন কনসার্ট’। দেশের বিখ্যাত সংগীত শিল্পী ও বিভিন্ন ব্যান্ডের পাশাপাশি কনসার্টে মঞ্চ মাতাবেন জেমস। 

জানা যায়, বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি এই কনসার্টটি আয়োজন করে। গতকাল (১০ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’- শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়। 


আগামী সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্টটি আয়োজন করা হবে। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে।


অন্যদিকে, জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে রবিন ঠাকুর গণমাধ্যমে বলেছেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’


বিজয় দিবসের এই কনসার্টে জেমস ছাড়াও গান করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী। এবং কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.