× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বাজান মালটা কেমন দেশী না বিদেশী’

বিনোদন ডেস্ক।

১১ ডিসেম্বর ২০২৪, ২১:১২ পিএম । আপডেটঃ ১১ ডিসেম্বর ২০২৪, ২১:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

এই শহরের রাজনীতি, হাজার কোটি টাকা, সন্ত্রাস আর মাফিয়া জগতের ঢেকে থাকা কালো পর্দার আড়াল থেকে ইশারায় চলে চাল থেকে চালবাজির খেল। এমনই অন্ধকার চালবাজির খেল নিয়ে আসছেন রায়হান রাফি।

গতকাল (১০ ডিসেম্বর) রাতে রায়হান রাফি তাঁর নির্মিত প্রথম ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'র ট্রেলার প্রকাশ করে। দেড় মিনিটের ট্রেলারে উঠে আসে বিশাল অঙ্কের কালো টাকা নিয়ে কয়েক গ্রুপের সংঘর্ষ, খুন এমনকি মাফিয়া দলের সাথে গোলাগুলির দৃশ্যও।

পুরো ট্রেলারের ব্যাকগ্রাউন্ডে বাজছিল একটি র‍্যাপ গান। আর ছিল একটি মাত্র সংলাপ, এতেই আছে গল্পের টুইস্ট। আছে চোখ ধাঁধানো এক আইটেম গান যেখানে নাচলেন চিত্রনায়িকা পূজা চেরি।

‘ব্ল্যাক মানি'র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার একশন হিরো রুবেল। প্রকাশিত সেই ট্রেলারে তাকে দেখা গেছে এক গ্যাংস্টারের ভূমিকায়। এ ছাড়াও আছেন নায়িকা পূজা চেরি। যাকে দিয়ে  মাফিয়া, গ্যাংস্টার কিংবা রাজনীতিবিদদের সঙ্গ দেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে এক ঝলক আইটেম গানে কোমর দোলাতে দেখা গেছে নায়িকাকে।


সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। বিশেষত, ট্রেলারে সেই একটি মাত্র সংলাপটি বলতে শোনা যায় সুমনের মাফিয়া চরিত্রটি থেকে। সংলাপটি, ‘বাজান মালটা কেমন দেশী না বিদেশী'।

ট্রেলারের আগে একটি থিম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি। সেখানে আছেন নায়ক রুবেল আর পূজা চেরি। রুবেলের হাতে পিস্তল, পূজা চেরির চোখে ক্ষুরধার দৃষ্টি।


নির্মাতা রায়হান রাফির এটিই প্রথম কোন ওয়েব সিরিজ। এটি ওটিটি প্লাটফর্ম 'বঙ্গ' তে স্ট্রিমিং করে দেখতে পারবেন দর্শকরা। তবে সিরিজটির প্রকাশের তারিখ এখনো জানে না কেউ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.