× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাললাগার মানুষ বলে, তুই তো আমার বোনের মত

বিনোদন ডেস্ক।

১২ জানুয়ারি ২০২৫, ১৬:২৯ পিএম । আপডেটঃ ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দক্ষিণী চিত্রনায়িকা তামান্না ভাটিয়া এখন বলিউডেও সমান জনপ্রিয়। ভারতীয় এই অভিনেত্রী বর্তমানে অভিনেতা বিজয় বার্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। এ কথা আর কারো অজানা নেই। তবে এই তারকাকে  এক সময় 'সিস্টার জোনে' ফেলে দিয়ে তার হৃদয় চুরমার করে দিয়েছিলেন একজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না শেয়ার করেছেন তার ছোটবেলার একটি মিষ্টি ও মজার স্মৃতি।

তখন তিনি সবে ক্লাস ফাইভে পড়েন। তামান্নার কথায়, ‘‘ছেলেটি ছিল আমার এক বন্ধুর দাদা। তাকে দেখে খুব ভালো লাগত। সাহস করে একদিন মনের কথা জানালাম। কিন্তু তার জবাবে শুনলাম, ‘তুই তো আমার বোনের মতো!’ তখন আমি ভীষণ হতাশ হয়েছিলাম।"

এটি ছিল তামান্নার জীবনের প্রথম অসম্পূর্ণ প্রেমের গল্প। তবে বিজয় বার্মার আগে আরও দুইবার নাকি প্রেম এসেছিল অভিনেত্রীর জীবনে। কিন্তু সেগুলোও টেকেনি।

তামান্না বলেছেন, ‘প্রথমবার সম্পর্ক শেষ হয় কারণ, তখন আমি খুব ছোট ছিলাম। সম্পর্কের জন্য অনেক কিছু ত্যাগ করতে হতো, যা আমার পক্ষে সম্ভব ছিল না। দ্বিতীয়বারের সম্পর্কেও মনে হয়েছিল, এটা আমার জন্য সঠিক নয়।’

তবে এখন বিজয়ের সঙ্গে তামান্নার সম্পর্ক নিয়ে বেশ খুশি তার অনুরাগীরা। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

তামান্না-বিজয়ের বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। হয়তো শিগগিরই এই জুটি ঘটনাটা ঘটিয়েই ফেলবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.