রুনা খান
অভিনীত নতুন সিনেমা 'নীলপদ্ম' ঢাকা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ
প্যানারোমা' ক্যাটাগরিতে স্থান পেয়েছে। সিনেমায় একজন যৌনকর্মী হিসেবে খোদ যৌনপল্লীতেই
শ্যুটিং করেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তার অভিজ্ঞতার কথা।
‘নীলপদ্ম'
ছবিটির শ্যুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে শ্যুটিংয়ের কাজে প্রথমবারের মতো
সফর করেছেন তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন।
কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই।
সেই অভিজ্ঞতা
তুলে রুনা খান বলেন, ‘প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম।
এই যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প
করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে,
ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার
কথা বলছে- মানে, আমি তুমি যা করি, ওরাও তাই করে।’
অভিনেত্রী
বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের
কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া
আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’