× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাড়ি পুড়ে গেছে, সুস্থ ডুয়া লিপা

বিনোদন ডেস্ক।

১২ জানুয়ারি ২০২৫, ২০:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে অবস্থিত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে প্রায় ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। হলিউডের বেভারলি হিলসেও পৌঁছানো এই ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হলিউডের নামী-দামী সব তারকার মিলিয়ন-বিলিয়ন ডলারের একেকেটা ম্যানসন। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপা'র বাড়িটিও পুড়ে অঙ্গার।

২০২০ সালে বেভার্লি হিলস-এ বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন ডুয়া। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে দাবানলের ভিডিও শেয়ার করে নিজের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি জানিয়েছেন ডুয়া।

সেখানে দেখা গেছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ানক এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’

অনুরাগীদের জন্য নিজের সুস্থতার বিষয়টিও জানিয়েছেন ডুয়া। পপ তারকা লিখেছেন, “আমি নিরাপদে আছি।

নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।”

এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডুয়া।

তিনি লিখেছেন, “যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিংক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি।”

উল্লেখ্য, এখনও পর্যন্ত এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। ওই অঞ্চল ছেড়ে সকল মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগ। ক্যালিফোর্নিয়া দমকলবাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ইতোমধ্যেই ২২ হাজার একর এলাকা পুড়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.