× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্মাতা রায়হান রাফি'র বাবা আর নেই

বিনোদন ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ এএম । আপডেটঃ ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ এএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা আমাদের মাঝে আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রী তমা মির্জা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তমা মির্জা রায়হান রাফিকে ট্যাগ করে লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।’

তিনি লিখেছেন, ‘এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।’

শেষে তিনি বলেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য রায়হান রাফি'র নির্মিত ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া 'সুড়ঙ্গ' সিনেমায় আফরান নিশো'র বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.