× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ফসিলস' ব্যান্ডের সাবেক বেজ গিটারিস্টের আত্মহত্যা?

বিনোদন ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও জনপ্রিয় ব্যান্ড 'ফসিলস'। এই ব্যান্ডের 'হাসনুহানা' গানটি শোনা হয়নি, বাংলা রক মিউজিক ভক্তদের মধ্যে এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। ব্যান্ডটি বেশ কয়েকবার বাংলাদেশ সফরেও এসেছিল। ফ্রন্টম্যান/ভোকালিস্ট 'রুপম ইসলাম' বাংলাদেশের রক মিউজিকের 'গুরু' জেমসের ভীষণ ভক্ত এবং অনুসারীও বটে। 'ফসিলস' পরিবারের জন্য আচমকা দুঃসংবাদ আসে। গতকাল (১২ জানুয়ারি)  ব্যান্ডটির সাবেক বেজ গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।

৪৮ বছর বয়সী এই শিল্পীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সতীর্থ, অনুরাগীরা।

কিছু সুত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, এদিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। তার বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তার বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি।

ঘনিষ্ঠ আরও এক শিল্পী বলেন, 'সকাল থেকেই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তবে ও যে নিজেকে শেষ করে দেবে বুঝতে পারিনি।'

দীর্ঘ ১৮ বছর ‘ফসিলস' -এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।

এদিকে সাবেক ব্যান্ডমেট চন্দ্রমৌলি বিশ্বাসের প্রয়াণের খবর পেয়ে ভোকালিস্ট রূপম ইসলাম ভেঙে পড়েন। একটি কনসার্ট ছিল তার মাত্র ১ ঘন্টা আগে এই খবর পান তিনি। মৃত্যুশোক বুকে চেপেই চন্দ্রমৌলিকে স্মরণ করে মঞ্চে উঠে চালিয়ে যান কারন 'দ্য শো মাস্ট গো অন'।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.