× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরীমণির সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়

বিনোদন ডেস্ক।

২৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

আজ (২৪ জানুয়ারি) রাত ১টা ২৬ মিনিটের দিকে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যারা জেগে ছিলেন অথবা ভূমিকম্পে ঘুম ভেঙে গেছে, তারা স্বল্পস্থায়ী এই ভূমিকম্প শেষ হবার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে পোস্ট করা শুরু করেন। বাদ যাননি ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা পরিমণিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সেই পোস্টে লিখেছেন, ‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প ও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’

উল্লেখ্য, পরীমণি দীর্ঘদিন যাবৎ ভার্টিগো সমস্যায় ভুগছেন। এই রোগাক্রান্ত ব্যক্তিদের সারাক্ষণই মনে হয় তার আশেপাশের পরিবেশ ঘুরপাক খাচ্ছে কিংবা নড়েচড়ে উঠছে। এ কারণে নিয়মিতই হাসপাতালে যেতে হয় পরীকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা। এরইমাঝে একদল নেটিজেন মজা করতে ছাড়েননি। এবং প্রচুর 'হাহা' রিয়্যাক্ট ও পড়ে সেই পোস্টে।

এসব নিয়ে পরীমণি একটি কমেন্টে কড়া ভাষায় জবাব দেন। সেই কমেন্টে তিনি লেখেন, ‘এতোগুলো মূর্খ আমার এই পোস্টে হাহা দিছে! এইগুলো কি খায় আসলে!’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.