দক্ষিণী সেনসেশন
রাশমিকা মান্দানা 'সিকান্দার' সিনেমার শুটিং
চলাকালিন সময়ে তার ব্যাক্তিগত ওয়ার্কআউট সেশনে পায়ে গুরুতর চোট পান। এরপর তাঁকে বিমানবন্দরে
মুখ ঢাকা অবস্থায় দেখা যায় তিনি পায়ে ভর দিয়ে ঠিকমত হাঁটতে পারছেন না। তাঁকে হুইলচেয়ারেও
দেখা গেছে। সব মিলিয়ে 'সিকান্দার' সিনেমার শ্যুটিং থমকে আছে। এবার রাশমিকা জানালেন
অভিনয় থেকে অবসর নেওয়ার কথা।
রাশমিকার
নতুন সিনেমা 'ছাভা'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে আচমকা সবাইকে অবাক করে দেন। 'ছাভা'
তে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় তিনি অত্যন্ত গর্বিত
বলে জানিয়েছেন তিনি। এক পর্যায়ে তিনি বলেন, এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও
আপত্তি নেই তার।
রাশমিকা
বলেন, ‘ছাভা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ
হয়ে পড়েছি।’