× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি; নদীতে ডুব দিলেন রেমো ডি সুজা

বিনোদন ডেস্ক।

২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের জনপ্রিয় ডান্স ডিরেক্টর এবং অভিনেতা রেমো ডি সুজা পাকিস্তান থেকে একটি ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ বিষয়ে এই তারকা এখনো কোনো মন্তব্য না করলেও তাকে সম্প্রতি নদীতে ডুব দিয়ে প্রার্থনা করতে দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, হুমকি পেয়ে ভয়ে এবিসিডি, স্ট্রিট ড্যান্স খ্যাত এই তারকা নদীতে ডুব দিয়েছেন।

প্রাণনাশের ভয়ে যেখানে বেশির ভাগ তারকা নিরাপত্তা জোরদার করে নিরাপদ স্থানে থাকেন এবং সচরাচর প্রকাশ্যে আসেন না, সেখানে রেমো ডি সুজা মহাকুম্ভে যোগ দিতে গিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমো মহাকুম্ভের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করেন। সেখানে তাকে দেখা গেছে, সর্বাঙ্গ কালো চাদরে ঢেকে নদীতে ডুব দিতে যান।

এসময় তিনি নদীতে ডুব দিয়ে হাত জোড় করে সূর্য প্রণাম করেন।

এদিকে পাকিস্তান থেকে হুমকি আসায় রেমোর ভক্তরা টেনশনে পড়ে গেছেন। বিশেষ করে সম্প্রতি সালমান শাহরুখকে প্রাণনাশের হুমকি, সাইফ আলি খানের ওপর হামলা সব মিলিয়ে ভারতের মিডিয়া জগতের অবস্থা টালমাটাল।

প্রসঙ্গত,  রেমো ডিসুজার কাছে আসা হুমকিবার্তায় বলা হয়েছিল,‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের রোজকার জীবনযাপনের ওপর নজর রাখছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.