বলিউড বাদশাহ
শাহরুখ খানের শেষ বক্স অফিস কাঁপানো সিনেমা ছিল চেন্নাই এক্সপ্রেস। এরপর একের পর এক
ফ্লপ সিনেমা করার পর ৫ বছরের বিরতি শেষে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত “পাঠান" সিনেমার
মাধ্যমে আবারও রাজসিক প্রত্যাবর্তন ঘটে কিং খানের। ৬০ ছুঁই ছুঁই বয়সে যেই ফিগার নিয়ে
ক্যামেরার সামনে হাজির হন তাতে পুরো বিশ্বের শোবিজ অঙ্গনে তাক লাগিয়ে দেন শাহরুখ। এরপর
ভক্তদের উপহার দেন 'জওয়ান' এবং 'ডাংকি'। এবার এই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা 'কিং'
সিনেমা নিয়ে আবারো হাজির হচ্ছেন ক্যামেরার সামনে।
সম্প্রতি
দুবাইয়ের এক ইভেন্টে শাহরুখ আনুষ্ঠানিক ঘোষণা দেন, তাঁর পরবর্তী সিনেমা 'কিং' পরিচালনা
করবেন সিদ্ধার্থ আনন্দ।
সিনেমার শ্যুটিং
নিয়ে শাহরুখ তাঁর ভক্তদের বলেন, সিনেমাটির শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। কাজ
চলছে পুরোদমে। তিনি বলেন, ‘‘আমি এখন মুম্বাইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ
আনন্দ খুব ভালো একজন মানুষ। আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে সিনেমটি ‘পাঠান’-এর
মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।”
শাহরুখ 'কিং'
সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করার বিষয়ে ভক্তপদের বলেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করছি।
সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সকলকে একটা ভালো সিনেমা
উপহার দিতে পারব বলে আশা রাখি।”
'কিং' সিনেমাটি
২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন।
এই সিনেমাটি ভারতীয় ইতিহাসে বক্স অফিসের পূর্বের সব রেকর্ড ভেঙে দেবে বলে অনেকেই ধারণা
করছেন।
এদিকে দুবাইতে
বলিউড বাদশাহ এক অনুষ্ঠানে একের পর এক তাঁর নিজের গানে নেচে পারফর্ম করেন। ভক্তদের
উদ্দেশ্যে শোনান বিশেষ কিছু বিখ্যাত ডায়লগ। এরপর তিনি বলেন, “এ বছর আমি ৬০-এ পা দেব,
কিন্তু সত্যিই আমাকে ৩০ বছরের মতো দেখতে লাগে।”