× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেবকে 'বড় কালো আঙুর' বললেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক।

০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

টালিগঞ্জের গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের খাবার  দাবারের সঙ্গে তুলনা করেছেন। এর মধ্যে বাদ পড়েননি জনপ্রিয় চিত্রনায়ক দেব ও।

স্বস্তিকা দেবকে বড় ও কালো আঙুরের সঙ্গে তুলনা করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘দেখতে সুন্দর, পরিশ্রমী ও দামি, তাই ও ওই আঙুরটাই।' সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। হয়ত এই লেখাটা তিনি পড়ছেনও।

অনিবার্ণের অপর ক্রাশ থাকা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমি তার সঙ্গে কাজ করছি। আমার এতটাই ক্রাশ যে, ডেট চাওয়ার সময় আমি অনির্বাণকে ফোন করে বলেছিলাম, তোমাকে ডেট পিছতে হবে না আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘প্রেমে ব্যর্থ হওয়ার চেয়ে বেশি কষ্ট লাগে ডায়েট করতে বললে। কিন্তু আমাদের যা পেশা, কষ্ট করে সহ্য করি। উপায় নেই। এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে বিরিয়ানি, রুটি-চাপ কিংবা ভাত-ডাল, কিন্তু খেতে হচ্ছে এটা।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.