অভিনেত্রী,
সংগীত শিল্পী ও নির্মাতা মেহের
আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। গতকাল (৬ ফেব্রুয়ারি)
রাতে শাওন গ্রেফতার হন।
তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে
বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ।
ডিএমপির
অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম জানিয়েছেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত
তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
ডিবি
সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা
তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
সম্প্রতি,
দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের
নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনার মধ্যে জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
শাওন
২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা তহুরা আলীও
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী।
অন্যদিকে,
সোহানা সাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে গত বছর
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনিসহ কয়েকজন শিল্পী হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। ওই গ্রুপে তাদের
কিছু বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তিনি সমালোচিত হয়েছিলেন।