জনপ্রিয়
অভিনেত্রী ও গায়িকা মেহের
আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া
হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সন্দেহে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ডিএমপি
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার
মুহাম্মদ তালেবুর রহমান আজ আজ (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রের
খবর অনুযায়ী, গত ১৫ জানুয়ারি
কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত একটি সভায় শাওনের নাম উঠে আসে। এরপর থেকেই তিনি গোয়েন্দাদের নজরে ছিলেন। গতকাল (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একই দিনে সন্ধ্যায় জামালপুরে শাওনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়াও,
অভিনেত্রী সোহানা সাবাকেও একই অভিযোগে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য
ছিলেন বলে জানা গেছে।