পডকাস্ট
কিংবা রিয়্যালিটি শোয়ের মতো বিভিন্ন লাইভ অনুষ্ঠানে অশ্লীল মন্তব্য যেন এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের ‘ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'
নামের একটি কৌতুক প্রতিযোগিতামূলক শো-তে এমন একটি ঘটনা ঘটেছে, যা নিয়ে তোলপাড়
সৃষ্টি হয়েছে ইন্টারনেট দুনিয়ায়।
জনপ্রিয়
ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এই শোয়ের বিচারকের
আসনে ছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে নানা রকম মশকরা করছিলেন। এক পর্যায়ে তিনি
এক প্রতিযোগীকে এমন একটি প্রশ্ন করেন, যা শালীনতার সীমা
অতিক্রম করে যায়।
তিনি
সেই প্রতিযোগীকে বলেন, "তুমি কি তোমার বাবা
মায়ের গোপন মুহূর্ত চোখের সামনে দেখতে চাও সারাজীবন?"
রণবীরের
এই ধরনের মন্তব্য শুনে উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
সংবাদ
সংস্থা এএনআই সূত্রে খবর, ‘ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'
শোয়ে অশালীন ভাষা ব্যবহারের জন্য রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে মুম্বাই কমিশনার এবং মহারাষ্ট্র নারী কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনার তীব্র
নিন্দা জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
তবে
রণবীর এলাহাবাদিয়া বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের ভুল
আর করবেন না বলে প্রতিশ্রুতি
দিয়েছেন।