× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ'

বিনোদন ডেস্ক।

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভালোবাসা দিবসে শ্রোতাদের সামনে নতুন গান ‘কষ্ট ভীষণ' নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর । আহমেদ রিজভীর কথায় গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল এবং সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার।

আসিফ আকবর এই গানটি সম্পর্কে বলেন, ‘এই গানে দর্শক-শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন। রিজভী ভাইয়ের লেখা, টুটুল ভাইয়ের সুর এবং পার্থ দার সঙ্গীতায়োজন গানটিকে অন্যরকম মাত্রা দিয়েছে।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামে এর চিত্রায়ণ করা হয়েছে। ভিডিওতে আসিফ আকবরের সাথে মডেল মৌরী মাহদীকে দেখা যাবে।

গানের কথায় বলা হয়েছে, যখন ভালোবাসার মানুষটি কাছে এসেও কষ্ট দেয়, তখন হৃদয়ে বসন্তের বদলে বৈশাখী ঝড় বয়ে যায়। এই অনুভূতিই গানের মূল বিষয়।

'কষ্ট ভীষণ' গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এছাড়াও এটি দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.