× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'পুলিশ ও বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে'

বিনোদন ডেস্ক।

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন রণবীর এলাহাবাদিয়া। সেখানে তিনি এক প্রতিযোগীকে বাবা-মায়ের সঙ্গম নিয়ে একটি বেফাঁস প্রশ্ন করেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় এই ইউটিউবার তীব্র সমালোচনার সম্মুখীন হন এবং তার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়। তবে, বর্তমানে মুম্বাই পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে অক্ষম।

এদিকে, সামাজিক মাধ্যমে রণবীর নিজেই প্রকাশ্যে আসেন এবং জানিয়ে দেন যে, তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন এবং তার পরিবারের উপরেও চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই, তিনি ইনস্টাগ্রামে একটি বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি বলেন, “আমি এবং আমার দল পুলিশসহ সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আমি সকল প্রক্রিয়া অনুসরণ করব এবং সমস্ত এজেন্সির কাছে উপলব্ধ থাকব। আমার বাবা-মা সম্পর্কে যে মন্তব্যটি করেছিলাম তা ছিল অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক। আমি ভবিষ্যতে আরো দায়িত্বশীলভাবে এবং নৈতিকভাবে চলার চেষ্টা করব। আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও লেখেন,‘আমি লোকজনের কাছ থেকে মৃত্যু হুমকি পাচ্ছি, যে তারা আমাকে হত্যা করতে চায় এবং আমার পরিবারকে আঘাত করতে চায়। এরই মাঝে রোগী সেজে আমার মায়ের ক্লিনিকে হানা দিয়েছে লোকজন। আমি ভয় পাচ্ছি এবং কী করব বুঝতে পারছি না। কিন্তু আমি মোটেও পালিয়ে যাইনি। ভারতের পুলিশ ও বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

এর আগে, শনিবার সংবাদ সংস্থা পিটিআই জানায় যে, রণবীরের ফোন বন্ধ থাকায় মুম্বাই পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ওই দিন এক কর্মকর্তা জানিয়েছেন, তার ইউটিউব শো ‘ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' -এ রণবীরের বাবা-মা ও যৌনতা সম্পর্কিত মন্তব্যের তদন্ত চলছে। এই ঘটনার তদন্তের জন্য কমেডিয়ান সময় রায়নাকে ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইউটিউবের বিয়ারবাইসেপস চ্যানেলের মাধ্যমে জনপ্রিয় হওয়া রণবীরের ফোন বন্ধ থাকার কারণে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.