× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে শাকিরা, কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পেরুর লিমায় তার কনসার্টটি বাতিল করতে বাধ্য হয়েছেন। গতকাল (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শাকিরা জানিয়েছেন, তার পেটের সমস্যা হওয়ায় তিনি পেরুতে শোতে অংশ নিতে পারছেন না।

বার্তা সংস্থা এপি'র খবর অনুযায়ী, তার চিকিৎসকরা জানিয়েছেন যে, বর্তমানে শাকিরা কোনো অনুষ্ঠান বা কনসার্টে পারফর্ম করার মতো শারীরিক অবস্থায় নেই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিবৃতিতে শাকিরা বলেছেন, “আমি অত্যন্ত দুঃখিত যে আমি আজ মঞ্চে উঠতে পারছি না। পেরুর দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য আমি খুবই অপেক্ষা করছিলাম।" একই দিন, শাকিরা তার এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্টে শো বাতিলের কথা জানিয়ে লেখেন, "আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেটের ব্যথার কারণে আমাকে জরুরি চিকিৎসা নিতে হয়েছিল। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি।"

তিনি আরো জানান, তার চিকিৎসকরা তাকে পারফর্ম করতে নিষেধ করেছেন, ফলে বর্তমানে তিনি শোতে পারফর্ম করার জন্য প্রস্তুত নন। শাকিরা পেরুর দর্শকদের জন্য শো বাতিল হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে শোটি পুনরায় আয়োজিত হবে। তার টিম এবং কনসার্টের আয়োজকরা নতুন তারিখ নির্ধারণের কাজ শুরু করেছেন, এবং শাকিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.