× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও'

বিনোদন ডেস্ক।

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (১৬ ফেব্রুয়ারি) বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল 'মব আশঙ্কায়' বন্ধ করে দেওয়া হয়। এই খবর প্রচারিত হলে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে বিতর্কের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে এগারোটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি  উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটিতে ফারুকী লিখেছেন, ‘স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যেকোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো এটা আমাদের জন্য বেদনার।’

যারা এই ঘটনায় ক্ষুদ্ধ হয়েছেন তাদের প্রতি সমর্থন জানিয়ে তিনি স্ট্যাটাসে আরও লেখেন, ‘এ বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও। যাই হোক বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে আগামীকাল (সোমবার) থেকে মেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।’

উল্লেখ্য, অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে বিভিন্নজন বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। স্টল কর্তৃপক্ষ বলেছে, 'মব আশঙ্কায়' সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে মেলা পরিচালনা কমিটি নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছে, বিষয়টি কোনো নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে নয়, মেলায় খাদ্য ও পানীয় বাদে অন্য কোনো পণ্যের স্টল থাকার অনুমোদন না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে গতকাল রাতেই বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে,  বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চালু থাকবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.