বলিউডের
জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে ভক্তদের মুগ্ধ করেছেন। তার ফ্যাশন সেন্সও প্রশংসিত হয়েছে। সম্প্রতি, এক নতুন রিপোর্টে
বলিউডের এই তারকা নিয়ে
আলোচনা শুরু হয়েছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম হাইপ অডিটরের প্রতিবেদনে দেখা গেছে, ইনস্টাগ্রামে বিশ্বের শীর্ষ প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এই তালিকায় আন্তর্জাতিক
তারকা ডোয়াইন জনসন এবং জেনিফার লোপেজকেও পিছনে ফেলেছেন।
বলিউড
হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, আলিয়ার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৮৬.১ মিলিয়ন,
যা তাকে ভারতের অন্যতম সর্বাধিক অনুসৃত সেলিব্রিটিতে পরিণত করেছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলচ্চিত্র প্রচারণা, ব্র্যান্ড সহযোগিতা এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন।
এছাড়া,
২০২৪ সালে মার্কিন সাময়িকী টাইমের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় আলিয়া ভাটের নামও অন্তর্ভুক্ত হয়েছে। পরিচালক টম হার্পার তার
সম্পর্কে মন্তব্য করেন, আলিয়া শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই নন, তিনি এক দশকেরও বেশি
সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ কাজ করে চলেছেন।
এখন,
আলিয়া ভাটের সাফল্য নিয়ে অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে, কিছু মানুষ তার সাফল্য নিয়ে স্যোশাল মিডিয়াতে প্রশ্ন তুললেও, এসব নিয়ে কোনো চিন্তা করছেন না অভিনেত্রী। তিনি
শুধু তার কাজেই ব্যস্ত রয়েছেন।