× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ মেহজাবিনের বিয়ে!

বিনোদন ডেস্ক।

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার পাত্র হলেন দীর্ঘদিনের প্রেমিক, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব।

গতকাল (২৩ ফেব্রুয়ারি) এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যেখানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে বিয়েতে ছবি তোলার বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে।

গায়েহলুদের অনুষ্ঠানে উপস্থিত এ জুটির ঘনিষ্ঠরা গণমাধ্যমকে জানিয়েছেন, ছবি তোলার ক্ষেত্রে অতিথিদেরকে কিছুটা বিধিনিষেধ মানতে বলা হয়েছে। অতিথিদের বারবার অনুরোধ করা হয়েছে ছবি না তোলার জন্য। অনুষ্ঠানে মেহজাবীন লেহেঙ্গা এবং আদনান পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন।

এছাড়া, জানা গেছে, মেহজাবীন নিজেই প্রথমে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, এরপর অন্যরা ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা থেকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর এই জুটিকে অনেক সময় কক্সবাজার কিংবা দেশের বাইরের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.