× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানালেন মেগাস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক।

৩০ মার্চ ২০২৫, ১৬:৫২ পিএম । আপডেটঃ ৩০ মার্চ ২০২৫, ১৬:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের এই আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে অনেকেই রাজধানী থেকে বাড়ির দিকে ছুটে যান। তবে প্রবাসীরা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন না। 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস তাদের পেজ থেকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে। 

পোস্টে লেখা হয়, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’

কমেন্ট বক্সে আবু জাফর মজুমদার নামে এক নেটিজেন লিখেছেন, "সকল প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।" আরেকজন লিখেছেন, "তাকাবালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.