হলিউড
চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও লেবাননে দর্শকরা এটি দেখতে পাবেন না। দেশটিতে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত ২১ মার্চ
আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে অভিনয়
করেছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট, যা নিষেধাজ্ঞার প্রধান
কারণ বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ।
লেবাননের
স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি
‘স্নো হোয়াইট’ প্রদর্শনে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ
সংস্থার সুপারিশের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংস্থাটি
জানায়, সিনেমাটিতে গ্যাল গ্যাডটের উপস্থিতির কারণে তারা এই সুপারিশ করেছেন।
ফিলিস্তিনে
চলমান ইসরায়েলি হামলা ও সামগ্রিক রাজনৈতিক
পরিস্থিতিকে এই সিদ্ধান্তের পেছনে
প্রভাবক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে,
লেবাননের চলচ্চিত্র পরিবেশনকারী একটি সংস্থা জানায়, গ্যাল গ্যাডট বহুদিন ধরেই দেশটিতে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় আছেন। এর আগেও তার
অভিনীত কোনো চলচ্চিত্র লেবাননে মুক্তি পায়নি। 'স্নো হোয়াইট' সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।