× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘তাণ্ডব' সিনেমার শুটিং দৃশ্য ফাঁস!

বিনোদন ডেস্ক।

৩০ এপ্রিল ২০২৫, ২১:০৭ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ২১:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের কিছু দৃশ্য ফাঁস হয়ে ছড়িয়ে পড়ার পর নিশ্চিত হওয়া গেছে, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

ঢাকার এফডিসিতে প্রাথমিক পর্যায়ের শুটিং শেষ করে বর্তমানে শুটিং চলছে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে। জানা গেছে, রাজশাহীর কোনো একটি লোকেশনে শাকিব ও সাবিলা রোমান্টিক দৃশ্যের শুটিং করছেন। সেখানে শুটিং দেখতে হাজির হয়েছেন হাজার হাজার দর্শক, যারা নিজেরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ফাঁস হওয়া ভিডিওতে শাকিব-সাবিলার ভালোবাসাময় মুহূর্ত দেখা গেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সিনেমার শুটিংয়ের এমন ‘সেনসিটিভ’ অংশ প্রকাশ্যে আসায় সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রযোজনা বিভাগ ও নির্মাতা কতটা গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছেন। শুটিং ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন ভিড়পূর্ণ লোকেশনে শুটিং করায় কন্ট্রোল রাখা কঠিন হয়ে পড়েছে। এতে সিনেমার অনেক চমক আগেভাগেই প্রকাশ পাচ্ছে।

ইতোমধ্যে ফাঁস হওয়া ভিডিওটি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। সেখান থেকে আরও বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে, যা দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.