× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত শাশ্বত চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক।

১৩ মে ২০২৫, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত চোখ রাখা দর্শকদের কাছে পরিচিত নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ এবং ‘কারাগার’-এর পর এবার তিনি ফিরছেন নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। ইতোমধ্যে সিরিজটি নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়—আর তার মূল কারণ কাস্টিংয়ে রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

সিরিজটি নির্মাণ করছে বাংলাদেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তাদের আয়োজনে সম্প্রতি এক অনলাইন আড্ডায় অংশ নেন শাশ্বত। সেখানে তিনি শেয়ার করেন তার বাংলাদেশে প্রথমবার আসার অভিজ্ঞতা।

শাশ্বত জানান, আকাশপথে বহুবার বাংলাদেশের উপর দিয়ে গিয়েছি, কিন্তু কখনো নামা হয়নি। এবার প্রথমবার এসেই মুগ্ধ হয়েছি মানুষের আতিথেয়তায়।

তিনি বলেন, এয়ারপোর্টে যখন নামলাম, দুইজন কর্মকর্তা জিজ্ঞেস করলেন, কেন এসেছি। বললাম, শ্যুটিংয়ের জন্য। তখন তারা ঠাট্টা করে বললেন, বাংলাদেশে ঢুকতে দেব না—যতক্ষণ না চা খাচ্ছেন! এরপর চা খাওয়ানোর মধ্য দিয়েই শুরু হয় আমার বাংলাদেশ অভিজ্ঞতা।

শাশ্বত আরও স্মৃতিচারণ করেন, একসময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। তখন থেকেই বাংলাদেশের নাটকের সঙ্গে পরিচয়। খুব ভালো নাটক হতো তখন—ভালো অভিনয়, ভালো গল্প।”

জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শোনার পরই তিনি রাজি হয়ে যান। এই সিরিজের মাধ্যমেই বাংলাদেশের কোনো কনটেন্টে প্রথমবারের মতো অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.