× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামিন পেলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক।

২০ মে ২০২৫, ১১:০০ এএম । আপডেটঃ ২০ মে ২০২৫, ১১:২৯ এএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদন বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগে, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান কেন্দ্রিক ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারের পর সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশি প্রহরায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

নুসরাত ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন রেডিও জকি (আরজে) হিসেবে। ২০১৩ সালে তিনি উপস্থাপক হিসেবে টেলিভিশনে আসেন এবং কিছু নাটকে অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই দর্শকদের দারুণ সাড়া পান তিনি।

এরপর থেকে তিনি ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘জিন-৩’।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.