× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক।

২০ মে ২০২৫, ১৬:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে, সকালে ঢাকার একটি আদালত তাকে জামিন প্রদান করেন।

নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিন পর জামিনে মুক্তি পেয়ে কারামুক্ত হলেন এই অভিনেত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.