× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ষার স্নিগ্ধতায় এক অনন্য অপু

আবদুল্লাহ শিকদার।

২২ মে ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই কাজ করছেন মডেলিংয়ে। যুক্ত রয়েছেন ব্যবসায়। এতো ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের।

অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ (২২ মে) একটি স্টোরি দিয়েছেন, যেখানে তিনি একটি সাদা শিফনের শাড়িতে ফুলেল ডিজাইনে স্নিগ্ধতা ছড়িয়েছেন এবং রূপালি জড়িবুটির নকশায় আভিজাত্য ফুটিয়ে তুলেছেন। তাঁর খোপায় ছিল হলদেটে সাদা একটি গোলাপ। চিত্রনায়িকা অপু বিশ্বাস তাঁর খোঁপার এই গোলাপে তাঁর গ্ল্যামে একটি সিগনেচার বাংলাদেশি রূপালি পর্দার নায়িকার রূপ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

তাঁর কানে ছিল সাদা পাথরের ঘেরা বড় এক পান্নার দুল। সঙ্গে ছোট ছোট দুই রূপালি পিয়ার্সিং। অলংকার বলতে শুধু এটুকুই। তাতেই ঢালিউড কুইনকে দেখা যাচ্ছে সত্যিকার রাণীর রূপেই। বৃষ্টির দিনে তাঁর স্টোরি দেখে ভক্তরা নিশ্চয়ই অনুভব করবে স্নিগ্ধ এক অপরূপ সৌন্দর্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.