× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কানের লাল গালিচা মাতালেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক।

২৪ মে ২০২৫, ১০:৪৫ এএম

ছবিঃ সংগৃহীত।

বিদেশের মাটিতে দেশি সাজ নয়, বরং বিদেশি পোশাকেই লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ঐশ্বরিয়া রাইয়ের মতো ভারী দেশি পোশাকের বদলে তিনি বেছে নিয়েছিলেন এক পেলব গোলাপি করসেট গাউন—যেন উষ্ণতার আলিঙ্গনে মোড়ানো লক্ষ গোলাপের পাপড়ি।

ডিজাইনার ড্যানিয়েল রোজবেরির তৈরি এই স্ট্রাপলেস গাউনটি ছিল পাতলা, নরম কাপড়ে তৈরি, যার ওপর সূক্ষ্ম সিকুইন কারুকাজ পোশাকটিকে দিয়েছে এক রাজকীয় ছোঁয়া। গাউনের নিচের অংশে ফুলের পাপড়ির মতো খাঁজ খাঁজ নকশা যুক্ত হয়ে তৈরি করেছে অপূর্ব একটি সৌন্দর্য।


আলিয়া নিজের সাজে রেখেছেন পরিমিতি ও রুচির ছাপ। হালকা গোলাপি রঙের সঙ্গে মিলিয়ে ছিল মানানসই রূপটান, এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা এবং ছিমছাম গয়না—সব মিলিয়ে পরিপূর্ণ এক আবহ।

হোটেল মার্টিনেজ থেকে যাত্রা শুরু করে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার পা রেখেই তিনি দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছেন। ফরাসি দর্শকসহ আন্তর্জাতিক মহল আলিয়ার ব্যক্তিত্ব, রুচিশীল সাজ এবং আন্তরিক উপস্থিতিতে হয়েছে মুগ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.