× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপ্রীতিকর পরিস্থিতির মুখে সালমান, নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

বিনোদন ডেস্ক।

২০ জুন ২০২৫, ১৬:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান আবারও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। এবার আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর প্রিমিয়ারে এক অচেনা ব্যক্তি তার খুব কাছাকাছি চলে আসেন, যা তার নিরাপত্তা নিয়ে নতুন করে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন তুলেছে। 

এদিকে ২০১৮ সালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে প্রথম খুনের হুমকি পান সালমান। এরপর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। চলতি বছরের এপ্রিলে বিষ্ণোইয়ের দলের দুই সদস্য সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি চালায়। এই ঘটনার পর সালমানের বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস লাগানো হয়। 

বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত হয় আমির খানের ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ার। এই আয়োজনে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন এবং আমিরের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানও যোগ দিয়েছিলেন। প্রিমিয়ারে সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে সবার।

এমন পরিস্থিতিতে প্রিমিয়ারের মতো জনসমাগমপূর্ণ স্থানে সালমানের এত কাছাকাছি একজন অচেনা ব্যক্তির চলে আসা তার নিরাপত্তা প্রোটোকল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। ভক্তমহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রেড কার্পেটে যখন আমির খান ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন, তখনই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক ব্যক্তি সালমানের অত্যন্ত কাছাকাছি চলে আসেন। তবে সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে দেন। তাৎক্ষণিক এই ঘটনায় সালমান খান নিজের মেজাজ হারাননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.