× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মা হলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক।

২২ জুন ২০২৫, ১৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন স্বাগতা নিজেই।

শনিবার রাতে ফেসবুকে মা হওয়ার খবর জানিয়ে স্বাগতা লেখেন, 'মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।'

মাস দুয়েক আগে থাইল্যান্ড উড়ে যান স্বাগতা। উদ্দেশ্য ছিল স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব। দেশের চিকিৎসকরা সার্জারির পরামর্শ দেওয়ায় সন্তান প্রসব করতে থাইল্যান্ড যান অভিনেত্রী। 

স্বাগতার স্বামী দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী। এর আগে এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছিল, বিয়ের আগে হাসানের সঙ্গে ১ বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দু’জনে সিদ্ধান্ত নেন বিয়ের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.