× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিবাহবিচ্ছেদের পর কথা রাখলেন কনা

বিনোদন ডেস্ক।

০২ জুলাই ২০২৫, ১২:২০ পিএম

ছীব: সংগৃহীত

সপ্তাহ খানেক আগেই বিবাহবিচ্ছেদের খবর দিয়েছেন দিলশাদ নাহার কনা। ওই বিবৃতিতে গায়িকা জানান, ব্যক্তিগত সংকট পেরিয়ে এখন তিনি সংগীতে পুরোপুরি মনোযোগ দিতে চান। শুধু বলার জন্যই বলেননি, সত্যিকার অর্থেই সে কথা রাখলেন কনা। দিলেন নতুন গানের সংবাদ।

আসছে কণার নতুন গান ‘সোনা জান’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আদিব কবির। নির্দেশনায় মোহন ইসলাম।

 কে এম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে শিগগির।

 এ গানের ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল। এই প্রথম বাংলাদেশে কাজ প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভাল না থাকলে সম্ভব নয়।

এই কাজটা করে, সত্যিই খুব ভাল লেগেছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.