× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সব সময় দর্শকদের মনে বেঁচে থাকতে চাই: সাফা কবির

বিনোদন ডেস্ক।

০২ জুলাই ২০২৫, ২০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার সাফা কবিরের। অভিনয় দক্ষতায় কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা, যার কারণে এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। এখন যে অবস্থানে আছেন, ৫ বছর পর নিজেকে তার চেয়েও ভালো জায়গায় দেখতে চান বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাফা কবির।

অভিনেত্রীর ভাষ্যে, যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিক্যাল একটা প্রডাকশন ছিল।

এরপর কখনো ভাবিনি যে, আমি অভিনয় করব বা আমি একজন অভিনেত্রী হতে চাই। 

এরপর সাফা কবির বললেন, কাজের জন্য যেভাবে মানুষ ভালোবাসা দেয়, সম্মান দেয়; এর পরে আমার মনে হয় আরো ভালো কিছু করতে হবে, আরো ভালো কাজ করতে হবে। এখন যেখানে আছি, ৫ বছর পর এর থেকে বড় জায়গায় দেখতে চাই নিজেকে। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে, যেসব কাজ আমাদের দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে।

সব সময় দর্শকদের মনে বেঁচে থাকতে চাই।

সেই সঙ্গে এও জানালেন, দেশের বাইরেও কাজ করতে চান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.