× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন স্বামীর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করলেন পিয়া বিপাশা

বিনোদন ডেস্ক।

০৮ জুলাই ২০২৫, ১৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

বছর পাঁচেক আগে অনেকটা হুট করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। একমাত্র মেয়েকে নিয়ে সেখানেই বসবাস করছেন। নিজেকে যুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায়। 

মাস দুয়েক আগে জানিয়েছিলেন, চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসবেন।

তবে সময় নেননি, এর মধ্যেই সেরে নিয়েছেন বিয়ে। পিয়ার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, ২৬ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডলে স্বামীর সঙ্গে বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই অভিনেত্রী। তবে তার স্বামীর পরিচয় সম্পর্কে কিছুই জানাননি।

নাম-পরিচয় প্রকাশ করতে চান না তিনি। 

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে নাম লেখান পিয়া বিপাশা। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন। পরের বছর ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন।

‘রুদ্র : দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায়ও অভিষেক ঘটে তার। 

এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। ছবিটি থেকে বাদ পড়েন প্রিয়া, সেই ছবিতে তার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন। বাংলাদেশ ছাড়ার আগে পিয়া বিপাশার সংসারে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে একটি কন্যাসন্তানও আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.