× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে করতে চান সালমান খান

বিনোদন ডেস্ক।

০৯ জুলাই ২০২৫, ১৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত

বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ সালমান খান একাধিক প্রেমের গুঞ্জনের পরও এখনো সিঙ্গেল। ৫৯ বছর বয়সেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।ভক্তদের মনে বারবারই প্রশ্ন জেগেছে- এই সুপারস্টার কবে বসবেন বিয়ের পিঁড়িতে? এবার সে প্রশ্নেরই যেন ইঙ্গিতপূর্ণ উত্তর মিলল সালমান খানের সাম্প্রতিক একটি পোস্টে।

গতকাল, নিজের ভগ্নীপতি তথা প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন সালমান। সেখানে তিনি লিখেছেন: “শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।

এই শেষ বাক্যই জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চাইছেন ভাইজান? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।

তবে এই বক্তব্যের বিপরীতে উঠে আসছে সালমানের আগের এক মন্তব্যও। কপিল শর্মার শো-তে এসে তিনি বলেছিলেন : “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”

এই মতামতের সঙ্গে সাম্প্রতিক পোস্ট কিছুটা বিপরীত সুরের, যা আরও বাড়িয়ে দিয়েছে রহস্য।

বর্তমানে সালমান খান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ও প্রযোজনার কাজ নিয়ে। যদিও বিয়ের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি, তবে নতুন করে এই পোস্টের পর প্রশ্ন উঠছে- এবার কি তাহলে ভাইজান সত্যিই বিয়ের কথা ভাবছেন?

ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব তাড়াতাড়িই ভাইজানের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.