× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অগ্রিম টিকিট বিক্রির লড়াইয়ে এগিয়ে ‘কুলি’

বিনোদন ডেস্ক।

০৯ আগস্ট ২০২৫, ১৩:৩৫ পিএম । আপডেটঃ ০৯ আগস্ট ২০২৫, ১৩:৪১ পিএম

ছবি:সংগৃহীত

ভারতের দুটি বড় ছবি ১৫ আগস্ট মুক্তি পাবে। একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি ছবিই তারকাবহুল ও আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত।তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রজনীকান্ত অভিনীত ‘কুলি’। আমেরিকায় বিক্রি হয়েছে প্রায় ১৩ কোটি রুপির টিকিট। তামিলনাড়ুতে সীমিত পরিসরে শুরু হয় ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি, আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে এ ছবি। এতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ।

অন্যদিকে উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’র টিকিট বিক্রি এখন পর্যন্ত মোটে তিন কোটি রুপি। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.