× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭০০ কোটি আয়ের পথে ‘কুলি’!

বিনোদন ডেস্ক।

২০ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

মুক্তির ষষ্ঠ দিনেই ৭০০ কোটির পথে হাঁটছে নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বলিউড সিনেমা ‘কুলি’। বলিউডে দর্শকপ্রিয়তায় একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেক্ষাগৃহে একই দিনে মুক্তি পায় ‘কুলি’ ও ‘ওয়ার ২’। কিন্তু ‘কুলি’র দাপটে বক্স অফিসে পিছিয়ে গেছে ‘ওয়ার ২’।

গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কুলি’ ও ‘ওয়ার ২’। ‘কুলি’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত অন্যদিকে ‘ওয়ার ২’তে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে ‘কুলি’। ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি আয় করার রেকর্ড গড়েছে সিনেমাটি।

ভারতীয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন প্রাইমে ছবির স্বত্ত্ব বিক্রি করে ১২০ কোটি, মুক্তির প্রথম ষষ্ঠ দিনে ভারতে‘কুলি’র আয় ২০৭.৯ কোটি, বিশ্বব্যাপী পাঁচদিনে ৩৫০ কোটি রুপি আয় করেছে ‘কুলি’।

সব মিলিয়ে এখন ‘কুলি’ সিনেমার আয় দাঁড়িয়েছে ৬৭৭ কোটি রুপি। আর অ্যামাজন প্রাইমে ছবির স্বত্ত্ব বিক্রি বাদ দিয়ে শুধু প্রেক্ষাগৃহের আয় হিসাব করলে সিনেমার আয় দাঁড়ায় ৫৫৭ কোটি রুপি।

থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় আছেন পূজা হেগড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.