× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘গাদার ৩’ থাকছেন আমিশা

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৩:৫৮ পিএম

ছবি:সংগৃহীত।

অভিনেত্রী আমিশা প্যাটেল ও পরিচালক অনিল শর্মার দুই বছর আগে ‘গাদার ২’ মুক্তির সময় দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, তাঁকে না জানিয়েই ছবির ক্লাইম্যাক্সে পরিবর্তন করেছিলেন পরিচালক।

ছবিতে আরো উল্লেখযোগ্য চরিত্র হবে তাঁর- এমনটাই নাকি আশা করেছিলেন আমিশা। যদিও এর উত্তরে অনিল শর্মা পাল্টা দাবি করেন, আমিশা খানিকটা খামখেয়ালি আবদার করেছেন।

মণীশ পালের পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘গাদার ২’ ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল তাঁকে ছাড়াই। যেটা চিত্রনাট্যে ছিল না। সেই কারণে ‘গাদার ৩’-এ তিনি অভিনয় করবেন না। তবে পরিচালকের সঙ্গে তার দূরত্ব এখন কমেছে।

‘গাদার ৩’-এ অভিনয় করবেন বলেও নাকি পরিচালককে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা বলেন, “আমার সঙ্গে অমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। তারা ও শাকিনা, দুজনই ‘গদার’-এর অবিচ্ছেদ্য অংশ।  তাঁদের বাদ দিয়ে ‘গাদার ৩’ কল্পনা করা যায় না।”

‘গাদার ৩’ ছবির চিত্রনাট্য লেখা এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও জানা গেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.