কাচ্চি ডাইন প্রেজেন্ট গ্রীন লিফ এওয়ার্ড সিজন-৭ রাজধানী ঢাকার রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. খান আসাদুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান রিদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাগাজিনের উপদেষ্টা আরিফ আমান ভুইয়া, সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন, অন্তর শো-বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, সংগীত শিল্পী মনির খান, কাচ্চি ডাইনের চেয়ারম্যান শাহাবুদ্দিন তালুকদার, জিএমআইটির চেয়ারম্যান ইমরুল কায়েস, মেজর আমিন আহমেদ আফসারি, গোল্ডসানগ্রুপের চেয়ারম্যান মোঃ বাহার, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, সফিকুল ইসলাম রাহী, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ফ্যাশন কোরিওগ্রাফার আরিফ আমান ভুইয়া প্রমুখ ৷
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জনকে সম্মাননা প্রদান করায় হয় ৷ এ সময় আজীবন সম্মাননা এওয়ার্ড পান যাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা আবুল হায়াত ও অভিনেত্রী দিলারা জামান ৷